
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের আরোপ করা শুল্কে বিচলিত হয়ে পড়েছে গোটা বিশ্ব। ইতিমধ্যে ধস নেমেছে বেশ কয়েকটি দেশের পুঁজিবাজারে। এই পরিস্থিতির মোকাবিলায় পাল্টা শুল্ক আরোপের বদলে অনেক দেশই আলোচনার পথে হাঁটছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব নেওয়ার পরপরই দেশটি থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে শুরুতেই এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। অভিবাসী বহনকারী যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানকে নামার অনুমতি দেয়নি মেক্সিকো।